ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৪
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৫

তিতাসে সরকারি চাল আত্মসাতের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতার ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে মো: জহিরুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা ওএমএস ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার ডিলার লাইসেন্সটিও বাতিল করা হবে বলে জানিয়েছেন ইউএনও।

সোমবার রাত সাড়ে ৮ টায় উপজেলার আসমানিয়া বাজার থেকে ওএমএস এর ডিলার স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলামের আত্মসাতের ৩৫ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।

দন্ডপ্রাপ্ত ওই ডিলার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো: এমদাদ হোসেনর ছেলে। তিনি ওই ইউনিয়নের ওএমএস খাদ্য ডিলার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮ টার দিকে উপজেলার আসমানিয়া বাজারে অবস্থিত স্বেচ্ছাসেবক দল নেতা ওএমএস এর ডিলার জহিরুল ইসলামের গোডাউন থেকে প্রায় ৪০ বস্তা সরকারি চাল পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে গাড়িসহ চাল জব্দ করে উপজেলা প্রশাসনকে জানান এলাকাবাসী। পরে পুলিশ ফোর্স নিয়ে ইউএনও ঘটনাস্থলে আসেন এবং ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা সরকারি চাল জব্দের পাশাপাশি ডিলার জহিরুল ইসলামকে ঘটনাস্থলে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম আত্মসাতের উদ্দেশে চাল গুলো নিয়ে যাওয়ার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও সুমাইয়া মমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার জহিরুল ইসলাম চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও নির্বাহী কর্মকর্তা জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram