ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৪
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৫

বাবুগঞ্জে জুলাই যোদ্ধাদের মাঝে ২১ লাখ টাকার চেক বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

‘সি’ ক্যাটাগরিভুক্ত সদর উপজেলার ২১ জন আহত জুলাই যোদ্ধার মাঝে মোট ২১ লাখ টাকার অনুদান প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।

এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সাথে একত্রিত হই, প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন ও সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল করিম হাওলাদারসহ বাবুগঞ্জে কর্মরত সাংবাদিক ও আহতদের পরিবারের সদস্যরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram