ঢাকা
logo
প্রকাশিত : May 12, 2025

বাউফলে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে তালগাছ থেকে পড়ে মো. সোহান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ডের আনোয়ার জমাদ্দারের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোহান টাকার বিনিময়ে মানুষের গাছ থেকে তাল ও নারকেল পাড়ার পেশায় ছিলো। সোমবার দুপুরের দিকে ওই ওয়ার্ডের মাওলানা আশরাফ আলী মাদ্রাসা সংলগ্ন একটি তাল গাছে তাল পাড়তে ওঠে সোহান। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে সে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান বলেন, মস্তিকে অতিরিক্ত রক্তক্ষণের কারণে তার মৃত্যু হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram