ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৫
logo
প্রকাশিত : মে ১২, ২০২৫

বরিশালে গণঅভ্যুত্থানে শহীদ ১৫ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ১৫ জনের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ১৫ জনের পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিব) লুসিকান্ত হাজং, ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, মো. আলাউল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, জেলা সমাজসেবার কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্যরা।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করেন। বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত মোট ৩০ জন শহীদ রয়েছে, এদের মধ্যে আজ ১৫ জন শহীদের পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করা হয়। আগৈলঝাড়া উপজেলা ১ জন, বানারিপাড়া উপজেলা ৩ জন, বাকেরগঞ্জ উপজেলা ১ জন, হিজলা উপজেলা ৩ জন, গৌরনদী উপজেলা ১ জন, বাবুগঞ্জ উপজেলা ৩ জন, মেহেন্দিগঞ্জ উপজেলা ১ জন, মুলাদী উপজেলা ২ জন। পর্যায়ক্রমে সব শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram