ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৩
logo
প্রকাশিত : মে ১১, ২০২৫

দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার মামলা করে নিরাপত্তাহীনতায় নিরীহ পরিবার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টা পরবর্তীতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন নিরীহ পরিবার। বখাটের প্রভাবশালী পরিবারের হুমকি ধমকিতে ভিকটিম পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন। মামলা দায়েরের প্রায় এক মাসেও গ্রেফতার হয়নি বখাটে।

রোববার বিকেলে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভিকটিম শিশুর মা ও বাবা কান্নায় ভেঙে পড়ে উপরোক্ত কথা বলেছেন।

তাঁরা বলেন, গরীবের বিচার নেই, থানায় অভিযোগ দেয়ার পর থেকে বখাটে মোহাম্মদ আলীর প্রভাবশালী আত্মীয় স্বজনরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে মামলা তুলে না নিলে আমাদের গ্রামে থাকতে দেবে না।

ভিকটিমের বাবা বলেন, মামলা দায়েরের ২৫ দিনেও অভিযুক্ত আসামি গ্রেফতার হয়নি, এখন উল্টো তারা মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে। আমি দিনমজুর, টাকা পয়সা নেই বলে কোন বিচার পাচ্ছি না।

ভিকটিমের মামা আবু বকর জানান, পুলিশের কাছে গেলে তদন্ত কর্মকর্তা এসআই মিজান সাহেব বলেন, আসামির সন্ধান দিন, আমরা ধরবো। নতুবা দেয়ালে দেয়ালে পোস্টার লাগান, আসামি ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে'।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকের খাড়া গ্রামে শিশু ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে আসামির মা বাসন মাঝতে ডেকে নিলে নির্জনে পেয়ে মেয়েটির গলাটিপে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র মোহাম্মদ আলী (২৪)। পরে নিকটবর্তী ঘরের বাসিন্দা ও মেয়ের মা মেয়েকে তার কবল থেকে উদ্ধার করে। ঘটনার পরদিন দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এজহারভুক্ত করা হয় (মামলা নং ১৬, ১৭/০৪/২০২৫)।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মো.জাহিদুল হক বলেছেন, আসামিকে গ্রেফতারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আসামি পক্ষ ভিকটিম পরিবারকে হুমকি ধমকি দিয়ে থাকলে থানায় এসে জিডি করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram