ঢাকা
logo
প্রকাশিত : May 11, 2025

অবশেষে গ্রেপ্তার হলো দুর্গাপুরে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামি

‎‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম এলাকায় বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানে এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়।

‎র‍্যাব আরও জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আাসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত মাসের (১৩ এপ্রিল) এক নারী পরকীয়ার জেরে প্রেমিক ইসমাইলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত মকবুল হোসেন সালিশে মধ্যস্থতার চেষ্টা করলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরদিন ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আমচত্ত্বর মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রবিবার (১১ মে) কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram