ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২০
logo
প্রকাশিত : মে ১১, ২০২৫

যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত এক কর্মী মারা গেছে। নিহতের নাম আশা (৩৫), তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে।

শনিবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। এ সময় জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে বিএনপি'র অপর একটি গ্রুপ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বেধে যায়। এ সময় হামলায় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। গুরুতর আহত হন আশা ও মইদুল।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেলে তিনি মারা যান। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে যশোরের ঝিকরগাছা থানায় মামলা দিয়েছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram