ঢাকা
logo
প্রকাশিত : May 11, 2025

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ৭২ ঘণ্টা পেরোলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি জানিয়েছেন।

রোববার (১১ মে) বরিশাল নার্সিং কলেজের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা সোমবারের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর অংশ হিসেবে বরিশাল নার্সিং কলেজেও আন্দোলন চলছিল। ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে, পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান। তাদের বিচারের আওতায় আনা না হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাবেন।

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীদের উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথাও জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram