ঢাকা
logo
প্রকাশিত : May 11, 2025

শৈলকুপায় বিষধর সাপকে পানি খাওয়াতে গিয়ে সাপুড়ের মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিজের পোষা বিষধর সাপের কামড়ে কাদের খন্দকার (৮০) নামে এক প্রবীণ সাপুড়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কাদের সাপুড়িয়া তার নিজ বাড়িতে রাখা বিষধর গোখরা সাপকে পানি খাওয়াতে গেলে তাকে কামড় দেয়। পরে নিজেই শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরিবারের স্বজনরা চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে এন্টিভেনম প্রয়োগ করেন। তবে হার্টের জটিলতা থাকায় তার অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার দিবাগত রাতে মারা যায়।

এ ব্যাপারে ৭নং হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জদ্দার বলেন, তিনি দীর্ঘদিন সাপ ধরে নিয়ে বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়াতেন এবং বাড়িতে সাপ ধরে রাখতেন। লোকমুখে শুনেছি বাড়িতে রাখা সাপকে পানি খাওয়াতে গেলে সেই সাপে তাকে কামড় দিলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram