ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫১
logo
প্রকাশিত : মে ১০, ২০২৫

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে আপন ২ ভাই নি‌খোঁজ

‌কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলায় ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) না‌মে আপন দুই ভাই নি‌খোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। 

তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বুড়াবুড়ি ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের সদস‌্য লোকমান হা‌কিম।

স্থানীয় বা‌সিন্দা আবু সাঈদ জানান, গত ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মো তারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কে। শ‌নিবার বেলা তিনটার দি‌কে তা‌দের সহপা‌ঠি রা‌ফি ইসলাম (১৩) সহ ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই (ইমরান ও ইব্রা‌হিম) নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। প‌রে স্থানীয়রা অ‌নেক খোঁজাখু‌ঁজি ক‌রলেও তা‌দের খোঁজ পাওয়া যায়নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, বিষয়‌টি শুনেছি। ঘটনাস্থলে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram