ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৯
logo
প্রকাশিত : মে ১০, ২০২৫

যশোরে নার্সিং শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন

যশোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং কলেজের শিক্ষার্থীরা শনিবার,১০মে সকাল ১০টা থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করেছেন। তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস,পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করেছেন।

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো,এইচএসসি পাসের পর চালু থাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে এবং তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

এই দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাটি শেষ হয়।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram