ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৯
logo
প্রকাশিত : মে ৯, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক পার্টির জয়পুরহাট জেলা সংগঠক ফিরোজ আলমগীর, জেলা সংগঠক আশরাফুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি আব্দুর রহিম, জেলা এবি পার্টির আহ্বায়ক সুলতান মাহমুদ, শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদ কায়েম করে জুলুম নির্যাতন চালিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে।জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। রাজপথে সেই ফয়সালা হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি না সেটা হাজারও শহিদ পরিবার নির্ধারণ করবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram