ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৯
logo
প্রকাশিত : মে ৯, ২০২৫

বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে সরকার: পর্যটন সচিব

বাগেরহাট প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, বিশ্বের দুটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন-ষাটগুম্বুজ মসজিদকে কেন্দ্র করে বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য হযরত খানহাজান (রহ;) মাজার শরীফের গেট এলাকায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার বিকালে বাগেরহাটে পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, আধুনিক এই মোটেলটি বাগেরহাট অঞ্চলের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের জিডিপিতে পর্যটন শিল্প বৃদ্ধিতেও অবদান রাখবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোটেলটির উদ্ধোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

উদ্ধোধনী অনুষ্ঠানে সচিব ড. ফরিদুল ইসলাম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, খুলনা অঞ্চলের ট্যুরিষ্টপুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আলী হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বক্তব্য রাখেন।

বাগেরহাটে ৩২ শতাংশ জমির উপর ১৩ কোটি টাকা ব্যয়ে ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ নামের এই মোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির এসি, নন এসি আবাসিক কক্ষ, শিক্ষার্থীদের জন্য স্বপ্লমূল্যে ডরমেটরি, রেস্তোরা, বার-বি-কিউ, কনফারেন্স কক্ষ, দ্রুত গতির লিপ্ট, স্যুভেনিয়র শপসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram