ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৯
logo
প্রকাশিত : মে ৯, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে পুলিশ পরিচয় দিয়ে এক সাবেক প্রধান শিক্ষকের বাড়িতে সংবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩ টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই প্রধান শিক্ষক ওই গ্রামের মৃত মোগরব আলী সরকারের ছেলে শহিদুল ইসলাম।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, ওইদিন রাতে সবাই ঘুমে ছিলেন। হঠাৎ রাত আনুমানিক ৩ টার দিকে পুলিশ পরিচয় দিয়ে দরজায় কড়া নাড়ে ডাকাতদল। বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েই ঘরের দরজা খুলেন শহিদুল ইসলাম। দরজা খুলতেই সংবদ্ধ ডাকাতদল তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জুবায়ের হোসেন জানান, ডাকাতির খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram