ঢাকা
logo
প্রকাশিত : May 9, 2025

মির্জাগঞ্জে ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

‘অপারেশন ডেভিল হান্টে'র পৃথক পৃথক অভিযানের অংশ হিসেবে আজ শুক্রবার ভোররাতে উপজেলার কলাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজ্জাক (৫২), যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ তুহিন হাওলাদার (৩৫) এবং উপজেলার সুবিদখালী এলাকায় অভিযান চালিয়ে ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ তানবিরুল ইসলাম নেছার (২৭) কে হামলা ও ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram