ঢাকা
logo
প্রকাশিত : May 9, 2025

চাটমোহরে আ’লীগের ৯ নেতা গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

রফিকুল ইসলাম রনি, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার হয়েছে। চাটমোহর থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেন। শুক্রবার (৯ মে) সকালে তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো: সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জবেরপুর গ্রামের মো: মকবুল হোসেন (৫৩), একই ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা সারোড়া গ্রামের মো: জাকির হোসেন (৩৮), পৌর সদরের বালুচর মহল্লার আওয়ামী লীগ নেতা মো: আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেনপুর গ্রামের মো: আব্দুস সামাদ (৪৫), একই ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো: ছকির উদ্দিন (৫৫) ও আওয়ামীলীগ নেতা মো: আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের মো. আজিজুল হক (২৫) ও ওই ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কুয়াবাসী গ্রামের মো. রবিউল ইসলাম রাসেল (৩৫)।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামি সিরাজুল একটি মারপিটের মামলার এবং গ্রেপ্তারকৃত অন্যরা চাটমোহর থানার ২টি বিস্ফোরক মামলার আসামি। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram