ঢাকা
logo
প্রকাশিত : May 8, 2025

নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গ্রেপ্তার-২

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেনের নেতৃত্বে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম (২৫) ও ট্রাকের হেলপার হাসান প্রামানিক (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশ থেকে তাদেরকে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগসহ গ্রেপ্তার করা হয়। এসময়ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। এসব নিষিদ্ধ পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে ও হাসান প্রামানিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।

থানা পুলিশ জানান, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদের ভিক্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী কামাল মিয়া চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এসময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবাত অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram