ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৮
logo
প্রকাশিত : মে ৭, ২০২৫

গ্রাহক সেজে চার দালালকে ঘুষের টাকাসহ ধরলো দুদক

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: দুনীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা গ্রাহক সেজে রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে। পরে তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। একই সাথে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে দুদক ফরিদপুর কার্যালয়ের সদস্যরা গ্রাহক সেজে অনিয়মের সত্যতা খুঁজে পায়। পরে তারা চারজন দালালকে আটক করে বিআরটিএ কার্যালয়ের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আটক চার দালালের কাছেই মোটা অংকের নগদ টাকা পাওয়া যায়। এর মধ্যে আশিক খানের কাছে ৩৩ হাজার একশ টাকা, আকরামুজ্জামানের কাছে ২৫ হাজার ৮০ টাকা, লিয়াকত আলীর কাছে ১৪ হাজার ৯৫০ টাকা পাওয়া যায়। মুনসুর আলী নামে অপর দালাল দ্রুত কাজ করিয়ে দিতে গ্রাহকদের কাছে মোটা অংকের টাকা দাবি করেছিলেন।

দুদক কর্মকর্তারা জানান, যেসব গ্রাহক ড্রাইভিং লাইসেন্স পেতে বিআরটিএ অফিসে আসেন তাদের থেকে লিখিত, মৌখিক ও প্রাকটিক্যাল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য এসব টাকা গ্রহণ করা হতো।

দুদক ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দালালদের উপস্থিতি ও তাদের কাছে আর্থিক অনিয়ম পাওয়া যায়। তারা বিভিন্ন সেবা গ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থের বিনিময়ে সেবা দিয়ে আসছিলো। তাদের টিমের সদস্যরা সেবা গ্রহীতা সেজে তাদের কাছ থেকে অনিয়ম পেয়ে চারজনকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়। আাটক চারজনকে সদর থানায় হস্তান্তর করা হয়। আইনী ব্যবস্থা নিতে বিআরটিএ কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিআরটিএর কাছে তাদের প্রয়েজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। এসব কাগজ পত্র বিশ্লেষণ করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দুদক ফরিদপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক কামরুল হাসান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram