ঢাকা
logo
প্রকাশিত : May 7, 2025

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের এক সাহসী ও জনমুখী অভিযানে টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ বস্তি উচ্ছেদ করেছে। দীর্ঘদিন ধরে এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের মাধ্যমে কর্পোরেশনের প্রায় ১২০ কোটি টাকা মূল্যমানের ২৪২ শতাংশ জমি পুনরুদ্ধার করা হয়েছে।

বুধবার ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মুঃ আশরাফ হোসেনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন, “উদ্ধারকৃত জমিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। এটি শুধু অবৈধ দখলদারিত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক সূচনার যাত্রা। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।”

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মানবিক দিক বিবেচনায় ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, এই অভিযান শুধু জমি উদ্ধার নয়, বরং একটি জনবান্ধব ও উন্নয়নমুখী প্রশাসনের জেগে ওঠা। তারা একে গাজীপুর সিটি কর্পোরেশনের সদিচ্ছা, জনকল্যাণ ও সাহসী নেতৃত্বের প্রতিফলন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, উক্ত জমি দীর্ঘদিন যাবত আওয়ামী সন্ত্রাসী ও মাদক কারবারীদের নিয়ন্ত্রণে ছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram