ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১০
logo
প্রকাশিত : মে ৭, ২০২৫

কুড়িগ্রামে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে ৩৬ জেলার বিআরটিএ অফিসে দুদকের অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন করে দেয়ার কথা বলে ১২ হাজার টাকা নেয়ার সময় রাজু মিয়া নামের একজনকে হাতেনাতে আটক করে দুদক। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান এর আদালতে রাজু মিয়ার ৩ দিনের জেল দেয়া হয়।

কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জানান, সারাদেশে অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম বিআরটিএ অফিসে অভিযান পরিচালনার সময় একজনকে ১২ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ৩ দিনের জেল দেয়া হয়। তিনি বিআরটিএ অফিসে চাকরী না করলেও দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকার বিনিময়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে সহযোগিতা করে আসছিলেন। এছাড়াও বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন প্রদানে কোন অনিয়ম আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram