ঢাকা
logo
প্রকাশিত : May 7, 2025

৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও অভ্যন্তরীণ ভাবে মৌসুমী জনবলকে স্থায়ী পদে সমন্বয়সহ ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে শ্রমিক ও কর্মচারীরা।

বুধবার (৭ মে) বেলা ১২ টার দিকে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

পরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে ২ ঘন্টাব্যাপী বৈঠক করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। এসময় তিনি শ্রমিকদের দাবিগুলো সদর দপ্তরে পাঠানোর আশ্বাস দিলে শ্রমিক ও কর্মচারীরা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।

এসময় বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় চুক্তিভিত্তিক কর্মরত দক্ষ জনবলদের সরাসরি নিয়োগপত্র, সরকার কর্তৃক প্রণোদনার ৫ ভাগ টাকা পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে ওয়েজ কমিশন শ্রমিক এবং সকল দৈনিক হাজিরায়/চুক্তিভিত্তিক জনবলকে অন্তভূক্ত করার দাবি জানান।

এছাড়া আগামী ২৩ মে এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন শ্রমিক ও কর্মচারীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram