ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৫
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

গুরুদাসপুরে অবৈধ ভেকু দিয়ে কৃষকের পা কেটে নিল চালক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পুকুর খননকারী অবৈধ ভেকু মেশিনের ধারালো বাকেট দিয়ে আঘাত করে সাইদুর রহমান (৩৫) নামের এক কৃষকের বাম পা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে চালক আব্বাস আলী (২৫)। মুমূর্ষু অবস্থায় সাইদুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ভেকুসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাইদুর ওই গ্রামের ফজল আলীর ছেলে এবং চালক আব্বাস টাঙ্গাইলের কালিহাতি টুনি মোগড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পুরুলিয়া এলাকায় জাহাঙ্গীর গাইন, জাহিদুল মাস্টার, মিনহাজ, আনিসুর মুন্সি এবং হালসার শাহিন মন্ডল ও শামীমের পুকুর খননের উদ্দেশ্যে যাওয়ার পথে ভেকু দিয়ে কৃষক সাইদুরসহ অনেকের কলাগাছ নষ্ট করে চালক। প্রতিবাদ জানালে ভেকুর ধারালো বাকেট দিয়ে সাইদুরের বাম পা বিচ্ছিন্ন করে দেয় চালক আব্বাস। রামেক হাসপাতালে সাইদুর এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুকুর সংস্কারের নামে ফসলি জমি কেটে নষ্ট করা হচ্ছে। জমির শ্রেণি পরিবর্তন ছাড়াই বেআইনিভাবে কৃষিজমি কেটে পুকুর বানাচ্ছেন মাটি খেকো অসাধু ব্যবসায়ীরা। অবৈধ পুকুর খননকারীদের এই দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পা হারালেন সাইদুর।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, এ ঘটনায় ভেকু চালককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, এ ব্যাপারে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আহত সাইদুরের পরিবারকে সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram