ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৯
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ এপ্রিল) রাতে সদর উপজেলার উলপুরের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উলপুর ইউনিয়নের চেয়ারম্যান।

ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা ও উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে বর্তমানে সদর থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় ওসি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram