ঢাকা
logo
প্রকাশিত : May 5, 2025

সুনামগঞ্জে দুই দফার দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীর কর্মবিরতি পালন

একে মিলন, সুনামগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে সোমবার সকাল ৯টা ৩০মিনিট থেকে ১১টা.৩০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেছে কর্মচারীরা।

দুই দফা দাবির মধ্যে আছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এর সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ট গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতিতে সুনামগঞ্জের বিচার বিভাগীয় সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনাম আহমেদসহ আরো অনেকেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram