ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৩
logo
প্রকাশিত : মে ৫, ২০২৫

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে ২ দফা দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সোমবার (০৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ মানববন্ধন কর্মবিরতি পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালায় অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে।

একইসাথে বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরে পরবর্তী সপ্তাহ থেকে ১২ তম গ্রেডভুক্ত করতে হবে। বিদ্যমান ব্লকপথ বিলুপ্ত করে যুগোপযোগী পথ যোগ্যতা ও জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতি রেখে পদোন্নতি স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি এসএম হেদায়েতুন্নবী জাকির, সাধারণ সম্পাদক মোঃ কামরল হাসানসহ অন্যান্যরা অংশ গ্রহন করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram