ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৩
logo
প্রকাশিত : মে ৫, ২০২৫

লিচুর বিচিতে শ্বাসরুদ্ধ হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচিতে শ্বাসরুদ্ধ হয়ে মো. বায়জিদ মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে। বায়জিদ উত্তর জালালপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

প্রতিবেশীরা জানান, দুপুরে হঠাৎ করে বৃষ্টি নেমে এলে উঠান থেকে ধান আনতে যায় বায়জিদের মা। এ সময় বায়জিদ কাঁন্না করতে শুরু করলে মা ছেলেকে লিচু খেতে দিয়ে কান্না থামিয়ে উঠান থেকে ধান ঘরে নিয়ে আসেন। ধান ঘরে এনে ছেলের কাছে গিয়ে দেখে বায়জিদের গলায় লিচুর বিচি আটকে মুখ কালো হয়ে যাচ্ছে। এই অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটির গলায় লিচুর বিচি আটকে মৃত্যু হওয়ায় বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram