ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৭
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের গৌরনদীতে রোগী দেখে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শরিফুজ্জামান মাহিন (২৮) নামে এক তরুণ চিকিৎসক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে রোববার (৪ এপ্রিল) সকালে তিনি মারা যান।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহিন স্থানীয় ভুরঘাটা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলযোগে আশোকাঠী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পথেই তার মৃত্যু ঘটে।

নিহত ডা. শরিফুজ্জামান মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের বাসিন্দা সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ওই কলেজের ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram