ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৭
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

বিএনপির সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল

মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল করেছে দশ ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

রোববার (৪ মে) সকাল ১১টায় ডিমলা উপজেলা বিএনপির কার্যালয় থেকে কয়েক হাজার মানুষের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের স্মৃতিসৌধ চত্বরে মিলিত হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী, আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আহ্বায়ক উৎপল কান্তি সিং, সদস্য সচিব জ্যোতি রায়, তাতী দলের সভাপতি আব্দুস সাত্তার, কৃষক দলের সভাপতি নুর আলম, সদর ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির, মহিলা দলের নেত্রী নুর জাহান পারভীন বক্তব্য দেন।

এ সময় বক্তারা অবিলম্বে তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে বৃহত্তর রংপুর বিভাগে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। বিক্ষোভ মিছিলে উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের বিএনপি’র সকল অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।

উল্লেখ্য, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর গত ২৯ এপ্রিল ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram