ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩২
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

কাঠালিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আ.লীগ নেতার মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সাগর ও মিয়াজী দরবারের সভাপতি মোঃ মজিনরুজ্জামান মিয়াজীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল মিয়াজীর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪ মে) সকাল ১১ টায় চিংড়াখালী মিয়াজী দরবারের সামনের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মী, দরবারের ভক্তবৃন্দ, চিংড়াখালী সিনিয়র-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও এলাকার সাধারণ মানুষ।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সাগর, মিয়াজী দরবার শরীফের সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান মিয়াজী, চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন হাওলাদার, সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমরের দোসর আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মিয়াজী জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি। তিনি কিভাবে বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, অবিলম্বে এই আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মিয়াজীর উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে গ্রেফতারের দাবি জানাই।

উল্লেখ্য, ২০০৭ কাল থেকে আব্দুল জলিল মিয়াজী আনোয়ার হোসেন সাগর মিয়াজি ও মাওলানা মনিরুজ্জামান মিয়াজীকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ২৭ এপ্রিল কাঠালিয়া থানায় উভয়কে আসামি করে একটি মামলা দায়ের করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram