ঢাকা
logo
প্রকাশিত : May 4, 2025

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা লিটন গ্রেফতার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া লিটন (৪৮) কে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ। গ্রেফতারকৃত লিটন অত্র ইউনিয়নের জালালপুর গ্রামের ফরিদ ভূইয়ার ছেলে।

জানা যায়, ৩ মে শনিবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালালপুর আনন্দ বাজার থেকে তাকে গ্রেফতার করে কটিয়াদী থানায় নিয়ে আসা হয়। পরে রাত ১০ টার দিকে কটিয়াদী থানা পুলিশ গ্রেফতারকৃত লিটনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন। লিটন দীর্ঘদিন যাবৎ উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাড়িতেই বসবাস করত।

ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় নাশকতার মামলা রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram