ঢাকা
logo
প্রকাশিত : May 4, 2025

চারুশিল্পীর বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

শনিবার রাতে ঢাকার গুলশান এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এই পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram