ঢাকা
logo
প্রকাশিত : May 3, 2025

খালেদা জিয়ার ভাগনে তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় মানববন্ধন

মহিনুল ইসলাম সুজন,ডিমলা(নীলফামারী) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগনে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জিয়া পরিষদসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

শনিবার(৩ মে)দুপুরে জিয়া পরিষদ ডিমলা উপজেলা শাখার আয়োজনে সদরের স্মৃতিসৌধ চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জিয়া পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন,জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আবু সাদেক চৌধুরী লুলু,ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা,সাংগঠনিক গোলাম রব্বানী প্রধান,জিয়া পরিষদ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম,অধ্যাপক সেলিম জাহাঙ্গীর প্রমূখ।এ সময় অবিলম্বে তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোড়ালো দাবি জানান তারা।

উল্লেখ্য: কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন।এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর ২৯ এপ্রিল ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram