ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৮
logo
প্রকাশিত : মে ২, ২০২৫

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংযর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে।শুক্রবার সকাল ৯ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা রুটের ফোরালেন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: রুহুল আমিন (৬০) কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যপাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে অবসরে যান। দুর্ঘটনা তাঁর কান, নাক, মুখ থেকে রক্তক্ষরণ হয়েছিল। নিহত শিক্ষক রুহুল আমিন মধ্যপাটুয়া লাল মিয়ার ছেলে।

আহত মাহেন্দ্র যাত্রীরা হলেন, আলআমিন (৩৫), ইদ্রিস মিয়া (৪৫), তানিয়া (৪০) ও দুলাল আকন (৪৭)।এদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডা: মো: জুনাইদ হোসেন লেলীন।

প্রত্যক্ষদর্শী আহসান মিয়া জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে কলাপাড়ায় আসছিলো, ফোরালেন সংলগ্নে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিক্ষক রুহুল আমিন মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।

কলাপাড়া থানার (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, বিষয়টি নিশ্চিত করেছেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram