ঢাকা
logo
প্রকাশিত : May 2, 2025

নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠেছে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ। আজ শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ মে) দুপুরে প্রতিবেশী ইয়াসিন নামের এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে হাবিব। গোসল শেষে ইয়াসিন উঠে এলেও হাবিব আর উঠতে পারেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, হাবিব সাধারণত প্রতি বৃহস্পতিবার নানির বাড়ি বেড়াতে যেত। ধারণা করে তার পরিবারের কেউ খোঁজ নেয়নি। তবে হাবিব সাঁতার জানতো, তবুও পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কেউ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram