ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৭
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাড়ির পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অহিদুন্নবী (৩৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোর চারটার দিকে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের মাওলানা কবির আহম্মদের বাড়ীতে এই ঘটনা ঘটেছে।

অহিদুন্নবী কাটাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেতৈয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

প্রতিবেশী এম আরিফ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান অহিদুন্নবী। পুকুরে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক বলেন, অহিদুন্নবী আমাদের দলের নিবেদিত প্রাণ। তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র ভাইটি এভাবে চলে যাবে ভাবতে কষ্ট হচ্ছে।

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মোবাইল নাম্বারে একাধিকবার কল করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram