ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৮
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

ঘোড়াঘাটে কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগের মামলায় বিরামপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা এজাজ মন্ডলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এজাজ মন্ডল বিরামপুর উপজেলার বিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার আসামিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram