ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১১
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় বোমা নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি আনুমানিক ১৫০-২০০ কেজি ওজনের সামরিক অর্ডন্যান্স (এরিয়েল বোমা) সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। এটি বাংলাদেশে উদ্ধারকৃত সবচেয়ে বড় বোমা।

বুধবার (৩০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সীগঞ্জের বালুয়াকান্দি ইউনিয়নে উদ্ধারকৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রায় ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকালে জনৈক জামাল উদ্দিনের জমিতে ভেকু দিয়ে মাটি খননের সময় ভেকু চালক একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান। জমির মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি বোমা হিসেবে শনাক্ত করে। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, ২৯ এপ্রিল বিকেলে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ১২ সদস্যের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি পরীক্ষা করে। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, উদ্ধারকৃত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি অত্যন্ত বিপজ্জনক এরিয়েল বোমা এবং এর ওজন আনুমানিক ১৫০-২০০ কেজি। বোমাটি স্থানান্তর করা সম্ভব না হওয়ায় এবং জননিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে রাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয়করণের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এই সাহসী ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। এ ঘটনা দেশের নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram