ঢাকা
logo
প্রকাশিত : April 30, 2025

রাজৈরে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত দুই

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে এক ইউপি চেয়ারম্যানের মেজভাই ধান ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল আলিম ফকির রাজৈরের বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের মেজভাই ও সুতারকান্দি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, রাজৈর সুতারকান্দি গ্রামের ধান ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল আলিম ফকিরের বসতঘরে হানা দেয় এক ডাকাত দল। প্রথমে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১০-১৫ জনের ডাকাত। মুহুর্তেই গৃহকর্তা আব্দুল আলিম ফকির ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেধে ফেলে ডাকাতদল। পরে ডাকতরা আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৬ লাখ ৩০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। বাধা দিয়ে গৃহকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে সবকিছু নিয়ে পালিয়ে যায় তারা। ডাকতদল চলে গেলে পরে চিৎকার-চেচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে তাদের উদ্ধার করে।

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram