ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩০
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৫

গাজীপুরে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা। গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে মোহাম্মদ আলীর (৭০) বাড়িতে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

নিহত আনোয়ার হোসেন (২৫) গাজীপুরের শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনার বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, ৫-৭ বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়াতে পাঠানো হয়। বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে কোনো কাজকর্ম করতো না আনোয়ার হোসেন। সে বাবার জমানো ৮ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে খরচ করে ফেলে। ফের বাবার কাছে টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে বাবার সাথে প্রায়ই ঝগড়া হতো। পুকুরে চাষ করা মাছ বাবার অজান্তেই বিক্রি করে ফেলে ছেলে আনোয়ার। এ নিয়ে বাবার মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

মঙ্গলবার বিকেলে বাবার গোয়ালঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। এ সময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করে। এসব ঘটনার প্রেক্ষিতে রাগে ক্ষোভে রাত তিনটার দিকে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে থানায় এসে পুলিশকে জানান মোহাম্মদ আলী। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram