ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩১
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৫

কাঠালিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার আসামির জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার আসামি নির্জন সিকদারের জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একটি শিশুর উপর এমন জঘন্য চেষ্টা করে কেউ জামিনে মুক্ত থাকতে পারে না। আমরা অবিলম্বে নির্জন সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মামলার বাদী শিশুটির মাকে মামলা তোলার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আবির লস্কর, আবদুল কুদ্দুস প্রমুখ।

উপজেলার উত্তর চেঁচরী গ্রামের শিশুটির মা দোলা দাস জানান, গত মার্চের ১০ তারিখে আমার ৪ বছরের শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। তখন সে জানায়, নির্জন সিকদার টমেটো খাওয়ানোর কথা বলে তাকে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টা করে। পরে এ ব্যাপারে আমি কাঠালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ নির্জনকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে জামিন দেয়। এখন মামলা তোলার জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে। অভিযুক্ত নির্জন সিকদার উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram