ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৪
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৫

বন্যাকবলিত অসহায় মানুষের পুনর্বাসনে নোয়াখালীতে ৯০টি আবাসনের প্রকল্পের শুভ উদ্বোধন

মানিকভূঁইয়া, নোয়াখালী: জেলা প্রশাসনের সহায়তায় ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত ৯০টি ঘর বন্যা কবলিত অসহায় সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে চাবি হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার মিয়ারপোল সন্নিকটে উত্তর হাজিপুর গ্রামে এক সুধি সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) সকালে ঘরগুলোর চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সেনাবাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। নোয়াখালীসহ দক্ষিণাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রামে ৩শ পরিবারের জন্য ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এতে ৩ লক্ষ ১৭ হাজার ৩৫৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram