ঢাকা
logo
প্রকাশিত : April 29, 2025

নর্থ বেঙ্গল সুগার মিলে বৈষম্যের শিকার শ্রমিকরা, ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও মহার্ঘ ভাতাসহ ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে সুগার মিলের প্রশাসনিক চত্বরে জড়ো হয়ে তারা এসব দাবি জানান।

এসময় বক্তারা বলেন, পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও মহার্ঘ ভাতা কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। এছাড়া অভ্যন্তরীণভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ, স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় ও দক্ষ কর্মী তৈরির স্বার্থে দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের নিয়োগ ও অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীদের পিএফ গ্রাজুয়টি নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধের দাবি জানান। অন্যথায় তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন বক্তরা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সহ-সভাপতি মনিরুল ইসলাম অমল, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram