ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১০
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৫

ত্রিশালের এলজিইডি অফিসে দুদকের অভিযান

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এলজিইডি'র বিভিন্ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতির খোঁজে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ারের নেতৃত্বে আকস্মিক অভিযানে দুদক কার্যালয়ের একটি প্রতিনিধি দল এলজিইডি'র উপজেলা কার্যালয়ে অভিযান শুরু করে।

এরপর ঝঁটিকা অভিযানের অংশ হিসেবে সড়ক, ব্রিজসহ বেশকয়েকটি উন্নয়নমূলক কাজের অনিয়ম-দুর্নীতি খোঁজে বের করতে উপজেলার মোক্ষপুর, পোড়াবাড়ী বাজার সহ বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এসময় তারা কাজের বিভিন্ন উপকরণ এবং তার পরিমাপ স্যাম্পল হিসেবে সংগ্রহ ও লিপিবদ্ধ করেন।

দুপুর আড়াইটার দিকে অভিযান চলমান অবস্থায় দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার বলেন, বাকি সময়ের ভিতরে আমাদের আরও দুটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজগুলো পরিদর্শন শেষে তার উপকরণ ও পরিমাপের স্যাম্পল সংগ্রহ ও লিপিবদ্ধ করে নিচ্ছি। পরে কাজের ওয়ার্ক ওয়ার্ডারের সাথে মিলিয়ে কোন প্রকার অনিয়ম-দুর্নীতি হয়েছে কি-না তা খুঁজে বের করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram