ঢাকা
logo
প্রকাশিত : April 29, 2025

টাঙ্গাইলে প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে কয়েক ঘণ্টা জেলা এলজিইডি কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে কাজ না করে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক কর্মকর্তারা।

জেলা এলজিইডি কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন, এলজিইডি'র তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখা এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাগণ কর্তৃক নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা ধাপে ধাপে কালিহাতী, মধুপুর, ভূঞাপুর সখীপুর, মির্জাপুর উপজেলায় অভিযান পরিচালনা করবে।

দুদক জেলা শাখার সহকারী পরিচালক বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রকল্পের কাগগুলো যাচাই বাছাই করা হয়েছে। কাজ না করেই বিভিন্ন প্রকল্পের থেকে বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram