ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৫

ঈদগাঁওয়ে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার পোকখালী ইউনিয়নের উপকূলীয় এলাকা পশ্চিম গোমাতলী চর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তারেক (২৮) ওই গ্রামের মোঃ ছৈয়দের পুত্র বলে জানা গেছে।

এলাকার ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে তালেব লবণ মাঠে কাজ করতে যান। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে লবণ মাঠে যাওয়ার পথেই ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান জানান, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানিয়ে বিস্তারিত আর কিছু জানাননি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram