ঢাকা
logo
প্রকাশিত : April 29, 2025

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে শাকিলসহ কয়েকজন গঙ্গাবর বাজারে একটি চায়ের দোকানে বসেছিল। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন অস্ত্রধারী সেখানে গিয়ে লাবিব নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা বাধা দিলে শাকিলকে গুলি করে সন্ত্রাসীরা। কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই শুভকে।

পরে স্থানীয়রা তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram