ঢাকা
logo
প্রকাশিত : April 28, 2025

গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের তীর থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি জানান, মধুমতি বিলরুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল অবৈধ দখলদারেরা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ ও মাইকিং করা হয়। সোমবার সকালে সদর উপজেলা ৩০নং হরিদাসপুর মৌজার বিআরএসের ৪নং খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়।

তিনি আরো জানান, আগামীতেও পর্যায়ক্রমে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে আরো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram