ঢাকা
logo
প্রকাশিত : April 28, 2025

হরিরামপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। যাদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

রোববার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের সাকুচিয়া নামক এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চালা ইউনিয়নের বলর্দী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজিব (২৮), কুন্দুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহবুব আলম শুভ (৩৫), চালা গ্রামের সাদেক খন্দকারের ছেলে খন্দকার রফিকুল ইসলাম ওরফে রফিক দরবেশ (৫৬) ও ইজদিয়া গ্রামের আদমউদ্দিনের ছেলে হরিরামপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. হারুন (৩৫)।

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান বলেন, আটক হওয়ার বিষয়টি শুনেছি। দলের কেউ বিতর্কিত কাজ করে থাকলে কোনো ছাড় নয়। দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির দোষ কখনো দল নিবে না।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, হরিরামপুরের সাকুচিয়া থেকে ডিবি পুলিশ চারজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram