ঢাকা
logo
প্রকাশিত : April 28, 2025

যশোরে ইপিজেডের অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক বিতরণ

যশোর প্রতিনিধি: যশোরে ইপিজেড প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে যশোর কালেক্টরেটের সনেট সভাকক্ষে ২৭ জন জমির মালিকের হাতে ২ কোটি ৪৪ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুজন কুমার সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় ইপিজেড নির্মাণের জন্য প্রায় ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির মালিকদের প্রায় ২২শত আবেদন থেকে যাচাই-বাছাই শেষে ৩৫০টি আবেদন চূড়ান্ত করে প্রায় ৫০০ জন জমির মালিকের মধ্যে মূল্য পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ দাবির নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।

চেক বিতরণকালে জেলা প্রশাসক মালিকদের সতর্ক করে বলেন, “কারো প্ররোচনায় বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। প্রকৃত জমির মালিকরা নির্ধারিত মূল্যের চেক যথাসময়ে পাবেন।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram