ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৫

যশোরে মানব পাচারকারীর বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন মিন্টু

যশোর প্রতিনিধি: যশোরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি জামরুলতলা পশ্চিমপাড়ার হালিম বিশ্বাসের বিরুদ্ধে মানবপাচার মামলায় আদালতে সাক্ষী দেয়ার অপরাধে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই অঞ্চলের মনোয়ার হোসেন মিন্টু। আসামিরা মিন্টুকে প্রকাশ্যে জীবননাশের হুমকি দিচ্ছে। এ কারণে তিনি বড় ধরণের ক্ষতির আশংকায় রয়েছেন। জীবনের নিরাপত্তার কথা ভেবে তিনি গত ২৪ এপ্রিল যশোর কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ জিডি করেছেন।

ভুক্তভোগী মনোয়ার হোসেন মিন্টু জিডিতে উল্লেখ করেছেন, শেখহাটি জামরুলতলা পশ্চিম পাড়ার মেছের আলীর ছেলে হালিম বিশ্বাস এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। সংঘবদ্ধ মানব পাচারকারী দলেরও সদস্য। বেশ কয়েকজন নরনারীকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করেছেন। ২০১৯ সালে মাছুরা বেগম নামে পাচারের শিকার এক নারী পাচারকারী হালিম বিশ্বাসের নামে কোতয়ালী মডেল থানায় মানব পাচারের মামলা করেন। ঐ ঘটনায় পিবিআই তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। ওই মামলায় সাক্ষী হিসেবে তিনি (মিন্টু) আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন। এই সাক্ষী দেওয়ার ঘটনায় পাচারকারী হালিম ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে মিন্টুকে হুমকি দিতো, যাতে তিনি আর কোন ভাবেই সাক্ষী দিতে না যান।

কিন্তু গত ২৩ এপ্রিল বুধবার সাক্ষী মিন্টু শেখহাটির পশ্চিমপাড়ায় একটি কাঠগোলার সামনে অবস্থান কালে হালিম বিশ্বাস তাকে বাজে ভাষায় গালিগালাজ করেন ও হত্যার হুমকি দেয়। এসময়ে তিনি প্রতিবাদ করলে হালিম বিশ্বাস মারপিট করতে গেলে তার (মিন্টু) স্ত্রী মুক্তা, স্থানীয় মুকুল হোসেনসহ আরো অনেকে এগিয়ে আসলে সে হুমকি দিতে দিতে চলে যায়। পাচারকারী হালিমের এরুপ অব্যাহত হুমকিতে মনোয়ার হোসেন মিন্টু পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

উল্লেখ্য, ইতিপূর্বে হালিম বিশ্বাস, তার স্ত্রী আরিফা আক্তার পপি ও তার সহযোগীরা সেতু নামের এক মেয়েকে পাচার করে। সেতু তার (মিন্টু) বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তাছাড়াও পাচারকারী হালিম বিশ্বাস ও তার স্ত্রী আরিফা আক্তার পপির বিরুদ্ধে বিভিন্ন পত্রিকাতে একাধিক সংবাদ প্রচার হলেও তিনি প্রশাসনে চাকুরী করা তার জামাই যশোর উপ-শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত হাফিজুর রহমান হাফিজের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজ্বত্ব কায়েম করেছেন।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, অভিযোগটি আমরা তালবাড়িয়া পুলিশ ফাঁড়িতে পাঠিয়েছি ব্যবস্থা গ্রহনের জন্য। খুব শীঘ্রই ফাঁড়ি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযোগটির ব্যাপারে যশোরের তালবাড়িয়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন হোসেনের সাথে বললে তিনি জানান, এই অভিযোগটি কোর্টে তদন্তের অনুমতির জন্য পাঠানো হয়েছে। কোর্টের আদেশ পাওয়ার সাথে সাথেই আমরা তদন্ত শুরু করবো। যাতে দোষী ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসবে সে ব্যবস্থা করবো। কোন অন্যায়কারী আইনের হাত থেকে রক্ষা পাবে না বলে তিনি জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram